ঢাকা, মঙ্গলবার   ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৫ ১৪৩৩

তিতুমীরের ছাত্রের হাত বিচ্ছিন্ন

সেই দুই বাসের চালক গ্রেফতার

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার

রাজধানীতে দুই বাসের পাল্লার সময় চাপা পড়ে তিতুমীর কলেজ ছাত্রের হাত হারানোর ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা-পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন- বিআরটিসি বাসচালক ওয়াহিদ ও স্বজন বাসের চালক খোরশেদ।
শাহবাগ থানার পরিদর্শক(তদন্ত) জাফর আলী আজ বুধবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। হাতটি বেরিয়েছিল সামান্য বাইরে। হঠাৎই পেছন থেকে একটি বাস বিআরটিসির বাসটিকে পেরিয়ে যাওয়ার বা ওভারটেক করার জন্য বাঁ দিক গা ঘেঁষে পড়ে। দুই বাসের প্রবল চাপে রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দু-তিনজন পথচারী দ্রুত তাঁকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা চেষ্টা করেও বিচ্ছিন্ন সে হাতটি রাজীবের শরীরে আর জুড়ে দিতে পারেননি। শমরিতা হাসপাতাল সূত্র বলেছে, বিচ্ছিন্ন হওয়া হাতটি জোড়া লাগানো সম্ভব নয়, তাঁর অবস্থা গুরুতর। গতকালই তাঁর অস্ত্রোপচার করা হয়।
এর আগে আজ হাইকোর্ট রাজীব হোসেনের চিকিৎসা ব্যয় ওই দুই বাস মালিককে বহন করতে নির্দেশ দেন।
/এআর /