ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ৩ ১৪৩২

কলকাতার ‘আমার ভয়’তে অরিন 

প্রকাশিত : ১০:৪৯ পিএম, ৯ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ০৪:৩১ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার

কলকাতার ছবিতে ফের অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা অরিন। কলকাতার পরিচালক মহুয়া চক্রবর্তীর নতুন ছবি ‘আমার ভয়, তে তিনি অভিনয় করবেন। এ ছবিতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। চারটি মেয়ের গল্প নিয়ে এর কাহিনি। আর চার মেয়ের মধ্যে একটিতে অভিনয় করবেন অরিন। এছাড়াও রয়েছেন মোনালি দে, দেবাশীষ, শান্তিলাল ও মৌসুমী।   

সোমবার থেকে কলকাতায় এ ছবির শুটিং করছেন অরিন। ‘আমার ভয়’ ছবিতে অরিনের চরিত্রের নাম এনা। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘ভয় বা ফোবিয়া নিয়ে আগেও অনেক কাজ হয়েছে। এই ছবির ঘটনা কাল্পনিক। আর ফোবিয়া কেনো হয়, তার উৎস কী এবং সেটার শেষ কোথায় তা নিয়েই ছবির কাহিনি।’

অরিন, ‘অপরাজেয়’ ছবির মাধ্যমে টালিউডের ছবিতে নাম লেখান। তার বিপরীতে ছিলেন কলকাতার শায়ান। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। পরিচালনা করেছেন নেহাল দত্ত। ছবিতে আরও অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক, লাবণী সরকার।  

এসি