ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৯ মে ২০১৬ রবিবার | আপডেট: ১২:৩৪ পিএম, ২৯ মে ২০১৬ রবিবার

গাজীপুরে দুটি ট্রাকের সংঘর্ষে এক হেলপারের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোরে নাওজোড় বাইপাস এলাকায় একটি পার্কিং করা সার বোঝাই ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের হেলপার কামাল হোসেন ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, নিহত কামালের বাড়ি দিনাজপুরে ।