ঢাকা, মঙ্গলবার   ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৫ ১৪৩৩

৭-১ গোলে জিতেছে ব্রাজিল

প্রকাশিত : ১০:২৫ এএম, ৯ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৫ এএম, ৯ জুন ২০১৬ বৃহস্পতিবার

কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে উড়িয়ে দিয়ে ছন্দে ফিরেছে ব্রাজিল। ৭-১ গোলে জিতেছে দুঙ্গার দল। অরল্যান্ডেতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া ম্যাচে প্রথম থেকেই একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিলো ব্রাজিলের। খেলায় দেশের জার্সি গায়ে নিজের প্রথম হ্যাটট্রিক করেছেন ফিলিপ কৌটিনহো। দুটি গোল করেছেন রেনাতো অগাস্টো। একটি করে গোল করেছেন গ্যাব্রিয়েল ও লুকাস লিমা। অপরদিকে একটি গোল শোধ করেন হাইতি’র জেমস মারসেলিন। প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর পাওয়া এ জয়ে টুর্নামেন্টে সেলেকাওদের সংগ্রহ ৪ পয়েন্ট। ব্রাজিলের পরের ম্যাচ পেরুর বিপক্ষে বাংলাদেশ সময় আগামি সোমবার সকাল সাড়ে ছয়টায়।