ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

নড়াইলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত : ১০:১৪ এএম, ১১ জুন ২০১৬ শনিবার | আপডেট: ১০:১৪ এএম, ১১ জুন ২০১৬ শনিবার

নড়াইলের লোহাগড়ার পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ জানায়, গেল শুক্রবার রাত আড়াইটার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া দক্ষিণপাড়ায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে রাকিব নামে এক ডাকাত নিহত হয়। আহত হয় ৩ পুলিশ সদস্যও। নিহত রাকিব একাধিক মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ।