ঢাকা, মঙ্গলবার   ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৫ ১৪৩৩

রাজধানীতে আটক ৭ ডাকাত

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ১২ জুন ২০১৬ রবিবার | আপডেট: ০৩:৩৪ পিএম, ১২ জুন ২০১৬ রবিবার

রাজধানীর গেন্ডারিয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের সঙ্গে গোলাগুলিতে থানার ওসি কাজী মিজানুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন। এসময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে তিন ডাকাতও। আটক করা হয় সাত ডাকাতকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গেন্ডারিয়ার নামাপাড়া এলাকায় ডাকাতির ঘটনায়, অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ওয়ারী থানার ওসি গুলিবিদ্ধ হন। আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, দুটি রামদা, দুটি চাপাতি, দুটি ছুরি ও গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়। এছাড়া, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির সময় ওয়ারী থেকে দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ১১ ডাকাতকে আটক করেছে পুলিশ।