ঢাকা, রবিবার   ২১ জুন ২০২৬,   আষাঢ় ৭ ১৪৩৩

মক্কায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১ বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১১:৫২ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার

সৌদি আরবের মক্কায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম জাহাঙ্গীর। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামের মৃত ইদ্রিসের ছেলে। বৃহস্পতিবার বিকেলে ওমরাহ পালন করতে মক্কা যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, জাহাঙ্গীর ওমরাহ পালন করতে কর্মস্থল থেকে রওয়ানা হওয়ার পর মক্কায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যান।

 কেআই/টিকে