ঢাকা, মঙ্গলবার   ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৭ ১৪৩৩

রাজধানীতে ৩২টি ম্যাগাজিন উদ্ধার

প্রকাশিত : ০২:১৯ পিএম, ১৯ জুন ২০১৬ রবিবার | আপডেট: ০২:১৯ পিএম, ১৯ জুন ২০১৬ রবিবার

রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে আরও ৩২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল শনিবার তুরাগ থানার পুলিশ অভিযান চালিয়ে এই খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। পুলিশ বলছে, মাত্র কয়েক দিন আগে শেষ হওয়া পুলিশের বিশেষ অভিযানের কারণে সন্ত্রাসীরা ভয়ে এগুলো ফেলে রেখে গেছে। এই অস্ত্রগুলো আনার পেছনে আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্ত থাকতে পারে বলেও মনে করছে তারা।