ঢাকা, মঙ্গলবার   ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৭ ১৪৩৩

ফেনীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত : ১১:০৪ এএম, ২৫ জুন ২০১৬ শনিবার | আপডেট: ১১:০৬ এএম, ২৫ জুন ২০১৬ শনিবার

ফেনীর সেনাগাজীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। জব্দ করা হয়েছে অস্ত্র । গত শুক্রবার রাতে সোনাগাজীর চর ছান্দিয়া এলাকায় এনাম নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় ডাকাতরা। খবর পেয়ে র‌্যাব ওই বাড়ি অভিযান চালায়। সেসময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ করে গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে  ডাকাত মাসুদ গুরুতর আহত হয়। তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী সদর হাসপাতালে নেয়ার পর মারা যায় সে।