ঢাকা, মঙ্গলবার   ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

স্কুল ফিডিং এর খাবার রিয়াজ উদ্দিন বাজার থেকে উদ্ধার

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ২৮ জুন ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:৪০ পিএম, ২৮ জুন ২০১৬ মঙ্গলবার

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরনের জন্যে দেয়া স্কুল ফিডিং এর খাবার নগরীর রিয়াজ উদ্দিন বাজার থেকে উদ্ধার করেছে জেলা প্রশসানের মনিটরিং সেল। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে একটি দল দুপুরে রিয়াজ উদ্দিন বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালায়। এসময় শিশুদের জন্যে বিনামুল্যে দেয়া সরকারের ১৫শ’ প্যাকেট খাবার উদ্ধার করে। অবৈধভাবে সরকারী খাবার বিক্রীর অভিযোগে ৭টি দোকানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।