ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৬ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ১২:৫৭ পিএম, ৬ জুলাই ২০১৬ বুধবার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। স্বস্তিতে যাতায়াত করছেন যাত্রীরা। ঈদের ছুটিতে গাজীপুরের কয়েক লাখ শ্রমিক ও সাধারণ যাত্রীরা গত রাতেই ঘরে ফেরায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এখন ফাঁকা। স্বাভাবিক গতিতে চলছে গাড়ি। তবে শেষ সময়ে স্বল্পসংখ্যক যাত্রীকে পছন্দের গাড়ির জন্য বিভিন্ন স্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে। সড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।