ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

‘নোলক’ নিয়ে আসছেন কাজী শুভ

প্রকাশিত : ১০:৪৬ এএম, ৮ জুলাই ২০১৮ রবিবার

ফোক গানের জনপ্রিয় গায়ক কাজী শুভ। সিঙ্গেল গান প্রকাশ ও স্টেজ শো নিয়ে সারা বছরই ব্যস্ততা তার। কিছুদিন আগে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘নোলক’।

সায়েদ রহমানের কথায় গানটির সুর করেছেন প্লাবন কোরেশি। সঙ্গীত আয়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। গানটি আজ সেভেন টিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

এ গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘নতুন গানের কথাগুলো চমৎকার। সেই সঙ্গে সুর ও সঙ্গীতায়োজন দারুণ হয়েছে। আমার নিজস্ব গায়কীও খুঁজে পাবেন শ্রোতারা। সব মিলিয়ে সুন্দর একটি গান উপহার দেয়ার চেষ্টা ছিল। এবার শ্রোতারা বিচার করবেন গানটি কেমন হল।’
এসএ/