ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

রাঙামাটিতে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২০ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ০৫:৪২ পিএম, ২০ জুলাই ২০১৬ বুধবার

নানা আয়োজনে রাঙামাটিতে পালিত হয় জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।  এর আগে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। পরে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়।