ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

ইন্ডিপেন্ডিয়েন্ট দেল ভালির সঙ্গে ১-১ গোলে ড্র করলো অ্যাটলেটিকো নাসিওনাল

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৬ পিএম, ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার

কোপা লিবার্তোদোরেস ফুটবল ফাইনালের প্রথম লেগে ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্ট দেল ভালির সঙ্গে ১-১ গোলে ড্র করলো কলাম্বিয়ান ক্লাব অ্যাটলেটিকো নাসিওনাল। ইকুয়েডরের অলিম্পিকো আটাহুআলপা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দুদল। ৩৬ মিনিটে কলোম্বিয়ান ফরোয়ার্ড অরল্যান্ডোর গোলে লিড নেয় অ্যাটলেটিকো নাসিওনাল। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ঘরের মাঠে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইন্ডিপেন্ডিয়েন্ট। ৮৭ মিনিটে আর্তুরো মিনা সমতায় ফেরান দলকে। বাকি সময় আর গোল না হলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। ২৭শে জুলাই শিরোপা নির্ধারণী দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দু’দল।