ঢাকা, মঙ্গলবার   ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে জয়ে নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১১:২৯ পিএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

পাকিস্তানের বিপক্ষে বিরাট ব্যবধানে জয়লাভ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে আন্তরিক অভিন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আজ বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার জন্য অভিনন্দন জানান।

ভবিষ্যতেও বাংলাদেশ দলের জয়ের ধারা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। খেলার প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ নারী ফুটবল দল।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের মধ্যেই ১২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে আরও গোল কারার সুযোগ পেয়েছিল মেয়েরা। কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে অনেক সুযোগ নষ্ট করে বাংলাদেশ দল।

এমএইচ/এসি