ঢাকা, মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২৩ ১৪৩৩

সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে দেড় মাস

প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

সুপ্রিম কোর্টে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে আগামী দেড় মাস। ঈদুল আজহার ছুটি, সরকারঘোষিত অন্যান্য ছুটি, সপ্তাহিক ছুটি এবং কোর্টে অবকাশকালীন ছুটিতে যাবেন বিচারপতিরা। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এ ছুটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

তবে এ সময়ে জরুরি বিষয় শুনানি বা নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে এরইমধ্যে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দিয়েছেন।

এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণ করে আদালত নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সূত্র : বাসস।

/ এআর /