ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ২ ১৪৩২

ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত : ১২:০১ পিএম, ২৯ আগস্ট ২০১৮ বুধবার

ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে এ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনপা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী, মুহাম্মদ কায়সার আলী ও হাসনে আলমসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সভাপতি মো. আমিনুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

একে//