ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ২ ১৪৩২

নড়াইলে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি:

প্রকাশিত : ১০:২৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

নড়াইল শহরের হাতিরবাগান এলাকা থেকে ৫ বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম রোকন আলী (৪২)। রোকন নড়াইল সদরের পলইডাঙ্গা গ্রামের মোক্তার খানের ছেলে। 

পুলিশ জানিয়েছে, শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ডিবি পুলিশের ওসি আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হাতিরবাগান এলাকায় অভিযান চালিয়ে রোকনকে গ্রেফতার করে। গ্রাম্য মারামারি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন রোকন আলী

এমজে/