ঢাকা, রবিবার   ০৩ মে ২০২৬,   বৈশাখ ১৯ ১৪৩৩

এবার নতুন বিজ্ঞাপনে ইমন-সারিকা

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৭:৩৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

সারিকা সাবরিন ও মামনুন হাসান ইমন জুটিবদ্ধ হয়ে একসঙ্গে অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। বিভিন্ন বিজ্ঞাপনেও তারা মডেল হয়ে কাজ করেছেন একসঙ্গে। এবার নতুন একটি বিজ্ঞাপনে কাজ করবে এই তারকা জুটি। 

বিজ্ঞাপন নির্মাতা আকাশ আমিন জানান, তিনি নতুন হ্যান্ড ওয়াশের বিজ্ঞাপন নির্মাণ করতে যাচ্ছেন। সেই বিজ্ঞাপনের মডেল হতে যাচ্ছেন সারিকা ও ইমন।

আকাশ বলেন,  বিজ্ঞাপনের গল্পটি ব্যতিক্রম। পণ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞাপনের গল্প বাছাই করা হয়েছে। আর ইনডোর-আউটডোর মিলিয়ে বিজ্ঞাপনের শুটিং করা হবে।

নির্মাতা আরও জানান, সম্প্রতি তিনি ৫টি বিজ্ঞাপনের ভিডিও চিত্রের কাজ সম্পন্ন করেছেন। এরই মধ্যে ডিটারজেন্টের ৩টি, মশার কয়েলের ১টি ও বাকি একটি প্রসাধনী পণ্যের।

কেআই/ এসএইচ/