ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ২ ১৪৩২

গোপালগঞ্জে বাসের ধাক্কায় শিশু নিহত

প্রকাশিত : ১২:১১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নানা বাড়ি বেড়াতে এসে বাসের ধাক্কায় পাপ্পি দাস (০৬) নামে এক শিশু কন্যর মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৭টার দিকে উপজেলার কদমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত পাপ্পি দাস ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মহিলা রোড এলাকার শ্রীবাস দাসের মেয়ে বলে জানা গেছে।

ওসি মোস্তফা কামাল পাশা জানান, পাপ্পি দাস নানা বাড়ি থেকে খাবার কিনতে দোকানে যাওয়ার সময় রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেস শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একে//