ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

ট্রেইনি অফিসার পদে ব্র্যাকে চাকরির সুযোগ

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র ট্রেইনি অফিসার-মাইক্রোফাইন্যান্স পদে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

জুনিয়র ট্রেইনি অফিসার-মাইক্রোফাইন্যান্স

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তবে তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকলে আবেদন করা যাবে না।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া পদের নাম উল্লেখ করে মেইলের মাধ্যমে resume@brac.net আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : বিডিজবস ডটকম

এমএইচ/