ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৮ ১৪৩২

চট্টগ্রামে শিবিরের কার্যালয়ে বিস্ফোরণ

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের চকবাজার থানার ডিসি রোডে সংগঠনটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রাত সাড়ে ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিবিরের কার্যালয় ঘিরে রেখে অভিযান চালাচ্ছে পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, ডিসি রোড এলাকায় নিয়মিত ব্লক রেইড দিচ্ছিল পুলিশ। এ সময় শিবির কার্যালয়ের ভেতরে ৪ থেকে ৫টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ককটেল বা বোমার বিস্ফোরণ হতে পরে। কার্যালয়ের ভেতরে অভিযান চালানো হচ্ছে। এখনো পর্যন্ত ভেতরে কাউকে পাওয়া যায়নি। কেউ হতাহত হয়েছে কি না এখনও বলা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চকবাজার ডিসি রোড এলাকায় ব্লক রেইড দিচ্ছিল পুলিশ। এসময় বিস্ফোরণের শব্দ পেয়ে শিবির কার্যালয় ঘেরাও করে তারা। শুরুতে তিনতলা ভবনটির দুইতলা পর্যন্ত তল্লাশি চালানো হয়। ভেতরে জিনিসপত্র ছড়ানো ছিটানো ও সিলিং থেকে ফ্যান খুলে পড়ে আছে।

 টিআর/