ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

পাবনায় ট্রেনের বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার

trainদিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগি পাবনার চাটমোহরে লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ে পশ্চিমাঞ্চল জোন এর বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা জানান, দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস দুপুর আড়াইটার দিকে চাটমোহর ষ্টেশনের কাছে আসলে একটি বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি। রেল যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।