ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ২ ১৪৩২

ইয়ামাহার নতুন শো-রুম ক্রিসেন্ট এন্টারপ্রাইজ (সাউথ) এর উদ্বোধন

প্রকাশিত : ০৩:২১ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:৪৫ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

বিশ্বব্যাপী ইয়ামাহা একটি জনপ্রিয় মোটর সাইকেল ব্র্যান্ড। এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মটর বাইক এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর। ইয়ামাহা মটর বাইকারদের চাহিদা অনুযায়ী সেবা প্রদানে সারাদেশে এর ৩৯টিরও বেশি থ্রিএস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট এবং দুইটি ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টার রয়েছে।  

গতকাল সোমবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরানা পল্টন এ উদ্বোধন করা হলো ক্রিসেন্ট এন্টারপ্রাইজ (সাউথ) এর  নতুন শো-রুম। নতুন এই শো-রুমের সেলস ও সার্ভিস মিলিয়ে পূর্বের যেকোন সময়ের চেয়ে আরও বেশি গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যেই এই ইয়ামাহা’র নতুণ শো-রুম এর যাত্রা হয়। ইয়ামাহা’র নতুন এই শো-রুম ক্রিসেন্ট এন্টারপ্রাইজ (সাউথ) এর ঠিকানা হলো ৩৭/২ পুরানা পল্টন ( কালভার্ট রোড), ঢাকা-১০০০।

//এস এইচ এস//