ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ৩ ১৪৩২

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত

প্রকাশিত : ১০:৩৮ এএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার

রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। রোববার রাতে উপজেলার বেতগাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
জেলা পুলিশের অতিরিক্ত সুপার (সার্কেল এ) সাইফুর রহমান জানান, রোববার মধ্যরাতে টহল পুলিশের একটি দল বেতগাড়িতে গেলে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। এতে এক ব্যক্তি নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
সাইফুর রহমান জানান, নিহত ব্যক্তির নাম ও ঠিকানা জানা যায়নি। তবে তিনি একজন কুখ্যাত ডাকাত। মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসএ/