ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

কর্ণফুলী ইপিজেড মেডিকেল সেন্টারে চাকরির সুযোগ

প্রকাশিত : ০২:১২ পিএম, ১৪ নভেম্বর ২০১৮ বুধবার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কেইপিজেড)। প্রতিষ্ঠানটি কর্ণফুলী ইপিজেড মেডিকেল সেন্টারে তিন পদে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

১) সিনিয়র স্টাফ নার্স

যোগ্যতা

সরকারি স্বীকৃতপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান হতে তিন বছর মেয়াদি নার্সিং ডিপ্লোমাধারী প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

২) ড্রাইভার

যোগ্যতা

অষ্টম শ্রেণি পাস এবং গাড়ি চালনায় সরকারি লাইসেন্সপ্রাপ্ত প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

৩) ওয়ার্ডবয়

যোগ্যতা

অষ্টম শ্রেণি পাস যে কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন। কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে লিখিত দরখাস্ত ডাকযোগে (সদস্য সচিব, কর্ণফুলী ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড, কর্ণফুলী ইপিজেড, উত্তর পতেঙ্গা, চট্রগ্রাম- ৪২০৪) পাঠাতে হবে। সরাসরি বা হাতে হাতে দরখাস্ত গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ৫ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারেন।

সূত্র: দৈনিক যুগান্তর, ১৩ নভেম্বর ২০১৮।

এমএইচ/