ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬,   আষাঢ় ৯ ১৪৩৩

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:২৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে টাইগাররা। স্বাগতিকরা চায় আজকের ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করতে। তার আগে অবশ্য টস ভাগ্য কথা বলেনি লাল-সবুজদের হয়ে। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যে কারণে ব্যাটিংয়ে নামতে হচ্ছে টিম টাইগারদের।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটে এমনিতেই রহস্যে মোড়ানো। তাই আগে ভাগে বলা মুশকিল এখানে ব্যাটিং না বোলিং আগে করলে সুবিধা পাবে কোন দল। সেই চিন্তা সিরিজ শুরু থেকেই দুই দলে ঢুকেছে। যদিও প্রথম ম্যাচে অনায়াসেই জিতে বাংলাদেশ। আজও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় মাশরাফির দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ- ২.৪ ওভারে ১৪ রান।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
এসএ/