ঢাকা, শুক্রবার   ০৭ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

রংপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিত : ০৩:১২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৩:১২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার

রংপুরের পীরগঞ্জের চন্ডিপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হুমায়ুন কবীর নামে এক ডাকাত নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। পুলিশ জানায়, সোমবার দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার পথে নিয়ামতপুরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করে একদল ডাকাত। খবর পেয়ে মিঠাপুকুর থেকে ৫ ডাকাতকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে অন্য ডাকাতদের গ্রেফতারে ধরতে যাওয়ার পথে চন্ডিপুরে সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে হুমায়ুন কবীর নামে এক ডাকাত নিহত হয়।