ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

জেএমবি নেতা বাংলাভাইয়ের অন্যতম সহযোগী’ খামারু আবারও আটক

প্রকাশিত : ০৬:১০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:১০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার

রাজশাহীর বাগমারা থেকে জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলাভাইয়ের অন্যতম সহযোগী’ মাহাতাব হোসেন খামারুকে আবারও গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে বাগমারার তালঘরিয়া স্কুল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। খামারুর বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের অভিযোগে দায়ের করা চারটি মামলার বিচার চলছে। এর আগেও কয়েকবার গ্রেফতার করা হয়েছিল তাকে। বাগমারা উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহাতাব খামারু ২০০৪ সালে জেএমবিতে যোগ দেন। স্থানীয় তালঘরিয়া হাইস্কুলে শিক্ষকতা করতেন তিনি। দীর্ঘদিন বরখাস্ত থাকলেও সম্প্রতি শিক্ষা অফিস থেকে বরখাস্ত আদেশ প্রত্যাহার করিয়ে স্কুলে যোগদান করেন খামারু।