ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ৩ ১৪৩২

শরিয়তপুরে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

প্রকাশিত : ১০:৫৫ এএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার | আপডেট: ১১:২২ এএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

শরিয়তপুরের বুড়িরহাটের দেওভোগ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত হয়েছে। নিহত দুই ডাকাতের নাম জাহাঙ্গীর ও রাসেল।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে ঐ এলাকায় ৭ থেকে ৮জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এ খবরে অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে । পুলিশও পাল্টা গুলি ছুড়লে ২ ডাকাত আহত হয়। বাকিরা পালিয়ে যায়। পরে আহত ২ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত জাহাঙ্গীরের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সূর্য্যমনি গ্রামে এবং রাসেলের বাড়ি মাদারীপুর সদর উপজেলায় চাপাতলি গ্রামে। 

ওসি মো. মনিরুজ্জামান বলেন, ডাকাতরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালাতে শুরু করে। তখন পুলিশও পাল্টা গুলি চালালে দুই ডাকাত নিহত হয়। এ সময় আমাদের তিন পুলিশ সদস্যও আহত হয়েছে। 

তিনি আরও জানান, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

 আরকে//