ঢাকা, বৃহস্পতিবার   ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১ এএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩৮ এএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হেলাল উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত যুবক এলাকার শীর্ষ ডাকাত। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার মধ্যরাতে উপজেলার মাতারবাড়িতে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। মহেশখালী থানার এসআই জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হেলাল উদ্দিন মাতারবাড়ির হংস মিয়াজির পাড়া এলাকার মৃত জাগির হোসেনের ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে দু’টি হত্যা মামলা ও তিনটি অস্ত্র মামলাসহ ডজনখানেক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসআই জুয়েল জানান, বুধবার গভীর রাতে উপজেলার মাতারবাড়িতে একদল ডাকাত বিভিন্নস্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ দ্রুত অভিযান চালালে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতদল পিঁছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

একে//