ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ২ ১৪৩৩

র‌্যাম্পে হেঁটে মুগ্ধতা ছড়ালেন কারিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৪:৪৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

প্রত্যেকবারের মতো এবারও মুম্বাইয়ে চলছে ল্যাকমে ফ্যাশান উইক ২০১৯। ল্যাকমে ফ্যাশান উইকের র‌্যাম্পে দৈনিক আলো ছড়িয়েছেন কোনও না কোনও তারকা।

ল্যাকমে ফ্যাশান উইকের শেষ দিনে র‌্যাম্পে হাঁটতে দেখা গেল দুই কাপুর নন্দিনী, কারিনা ও কারিশ্মাকে।  একজন কালো , তো অন্যজন সাদা ডিজাইনার পোশাকে মুগ্ধ করলেন তারা।

ডিজাইনার শান্তনু নিখিলের পোশাক পরে র্যাম্পে হাঁটেন কারিনা। আর কারিশ্মাকে দেখা যায় পুনিত বালানার ডিজাইন করা পোশাক পরে র‌্যাম্পে হাঁটেন কারিশ্মা।

ল্যাকমে ফ্যাশান উইকের হাঁটেন শর্মিলা কন্যা সোহা আলি খানও। এদিকে ল্যাকমে ফ্যাশান উইকের র‌্যাম্পে শ্রিয়া সোমের পোশাকে লিসে হেডেন যেন স্বপ্ন সুন্দরী।

শৈলেশ সিংঘানিয়ার পোশাকে র‌্যাম্পে হাঁটলেন অদিতি রাও হায়দারি। ডিজাইনার পোশাকে মুগ্ধ করলেন ডায়না পেন্টি, আদিত্য রয় কাপুরা। মিশরুর পোশাকে দেখা যায় ডায়নাকে, আর আদিত্য রয় কাপুর পরেছিলেন কুণাল রাওয়ালের পোশাক।

কালো গাউনে মুগ্ধ করলেন ভূমি পেডনেকার। চমক দিলেন করণ জোহরও। করণ, ভূমিদের সঙ্গে র্যাম্পে দেখা গেল ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফকেও। রোববারই ছিল ল্যাকমে ফ্যাশান উইকের ফাইনাল ডে।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/