ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ২ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মেয়ের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

রাজধানীর তুরাগ থানার উত্তরা-১৮ নম্বর সেক্টরে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ফাইজা তাহসিনা সূচি (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ও দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলামের মেয়ে।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোক্তাকিম জানান, উত্তরা-১৮ নম্বর সেক্টরের ১০ নম্বর ব্রিজ এলাকায় বাবা ফাইজুল ইসলামের সঙ্গে স্কুলে যাচ্ছিলো সূচি। রাস্তা পার হওয়ার সময় তাকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সূচিকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, সূচির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
স্কুলছাত্রী সূচিকে চাপা দেওয়া মাইক্রোবাসটি শ্যুটিং ইউনিটের ছিলো বলে জানা গেছে।
এসএ/