ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ২ ১৪৩৩

বরিশালে কলেজছাত্রের গলা কাটা লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

বরিশালের উজিরপুর উপজেলায় ইমরান হোসেন হাওলাদার (২৪) নামে এক কলেজছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতালুক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতের কোনও এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত ইমরান হোসেন হাওলাদার ওই এলাকার সরোয়ার হোসেন হাওলাদারের ছেলে এবং পাশ্ববর্তী ওটরা ইউনিয়নের ভবানীপুর হাজী তাহের উদ্দিন ডিগ্রী কলেজের বিএ (পাস) শেষ বর্ষের ছাত্র ছিলো।

পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছেন তারা। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি শিশির কুমার পাল।

একে//