ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬,   চৈত্র ৩ ১৪৩২

বেলকুচিতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

সিরাজগঞ্জের বেলকুচির গোপালপুরে জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। নিহত নুরন্নবী হোসেন (৪৫) এলাকার আব্দুল হাকিমের ছেলে।

বেলকুচি থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোমবার সকালে বোরো ধান আবাদ করার জন্য জমি চাষ করার সময় নুরন্নবী সারিফুল ইসলামদের জমির আইল কাটলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এই বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষ লাঠি-সোটা, ফলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় প্রতিপক্ষের ফলা বিদ্ধ হয়ে নুরন্নবী মারা যায় এবং আরও অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

কেআই/