ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২০ ১৪৩৩

কাশ্মীর সীমান্তে ভারতীয় বিমানের হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১১:৪৮ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

কাশ্মীর সীমান্তে সন্দেহভাজন বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে ভারতের বিমান বাহিনী। সোমবার রাত  সাড়ে তিনটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে  জানা  গেছে।

জানা গেছে ১২ টি যুদ্ধ বিমান এই অপারেশনে অংশ নেয়। এতে ১ হাজার  কেজি  বোমা ফেলা হয়েছে বলে জানা গেছে। অভিযান  একশো ভাগ সফল  হয়েছে বলেও জানানো হয়েছে।      

এর আগে ভারতের নিরাপত্তা বাহিনী ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সীমান্তে এর ধরণের হামলা চালিয়েছিল।

ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তান বলেছে, এই আক্রমণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, চলতি মাসের ১৪ তারিখ পুলওয়ামায় জঙ্গি হামলায় সিআরপিএফের চল্লিশ জনেরও বেশি  জওয়ান প্রাণ হারায়। এই ঘটনার সাথে পাকিস্তান জড়িত বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে ভারতের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

এমএইচ/