ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ২ ১৪৩২

টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তামিমের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১০:১২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

নিউজিল্যান্ডের বিপক্ষে ঝড়ো ব্যাট চালিয়ে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিলেন তামিম ইকবাল। মাত্র ১০০ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। যদিও সেঞ্চুরির পর খুব বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেনন তিনি।

দলীয় ৩৩তম ওভারের ৪র্থ বলে নেইল ওয়াগনারকে চার মেরে কাংখিত সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। এসময় তিনি ১৮টি চার মারেন।

মাঝে অবশ্য ওয়াগনারের বলে আউট হয়ে মাঠ ছাড়েন মুমিনুল হক (২৪) ও মোহাম্মদ মিঠুন (১২)।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। তামিম ইকবালের ঝড়ো ব্যাটে ২০ ওভারেই দলীয় শতকের দেখা পেয়েছে টাইগাররা।

ওপেনিং জুটিতে শাদমান ইসলামের সাথে ৫৭ রান তোলেন তামিম। তবে ৩২ বলে ২৪ রান করা শাদমান ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন।

এরপর নতুন ব্যাটসম্যান মুমিনুল হককে দর্শক বানিয়ে শটের রোমাঞ্চ দেখান তামিম। ১৩তম ওভারের প্রথম তিন বলে বোল্টকে টানা তিনটি চার মেরে মাত্র ৩৭ বলে নিজের হাফসেঞ্চুরি তুলে নেন এই ওপেনার।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রথম দিনের খেলা শুরু হয়।

এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হলো পেসার এবাদত হোসেনের।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২৬।

এসএ/