ঢাকা, সোমবার   ০২ নভেম্বর ২০২৬,   কার্তিক ১৭ ১৪৩৩

৫৮৩ জনকে নিয়োগ দেবে ফায়ার সার্ভিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। বিভিন্ন গ্রেডে দুটি পদে সর্বমোট ৫৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

১) ফায়ারম্যান (পুরুষ)-৫৭২ জন

২) ডুবুরি (পুরুষ)-১১ জন

যোগ্যতা

যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ও সনদপত্রধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে www.fscd.teletalk.com.bd  এই  ঠিকানায়। এ ছাড়া আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ২৭ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত  আবেদন ও টাকা জমা দিতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 

তথ্যসূত্র : ইত্তেফাক, ১৩ মার্চ ২০১৯।