ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

ড. কামাল ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক ডেকেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

জাতীয় ঐক্যফ্রন্টের এক জরুরি বৈঠক ডেকেছেন ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আগামীকাল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বলেছেন, ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এসএ/