ঢাকা, রবিবার   ২১ জুন ২০২৬,   আষাঢ় ৮ ১৪৩৩

ঈশ্বরদীতে রেললাইন থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

পাবনার ঈশ্বরদী উপজেলায় রেললাইনের উপর থেকে অজ্ঞাত এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাডুলি রেললাইনের উপর থেকে লাশটি উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠনো হয়েছে।

একে//