ঢাকা, রবিবার   ২১ জুন ২০২৬,   আষাঢ় ৮ ১৪৩৩

ঘোড়াঘাটে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার | আপডেট: ১২:০৬ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় রতন মিয়া (২২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী গ্রামের আফজাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

শুক্রবার দিনগত রাত ১০ টার দিকে উপজেলার হোবিন্দপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজ দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি (তদন্ত) মোস্তাফিজ দেওয়ান জানান, শুক্রবার রাতে হোবিন্দপুর গ্রামের সূর্য মিয়ার ভুট্টা ক্ষেত ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

একে//