ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

প্রধান প্রধান সড়কে পানির ট্যাব বসাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:২৬ পিএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার

পথচারীদের বিশুদ্ধ খাবার পানি সহজ-লভ্য করতে, প্রধান প্রধান সড়কে পানির ট্যাব বসাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর ভবনে, জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন এ’কথা জানান। এর পাশাপাশি, আগামী বছরের মধ্যেই, জনবহুল এলাকাগুলোতে, ১শ’টি পাবলিক টয়লেট নির্মাণের কাজ শেষ করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন এলাকায় ডাস্টবিন চুরি হচ্ছে উল্লেখ করে, এই অপ-তৎপরতা রোধে প্রত্যেক ওয়ার্ড কমিশনারকে নজরদারী বাড়ানোর নির্দেশ দেন, মেয়র সাঈদ খোকন।