ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২০ ১৪৩৩

মোহাম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯ এএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১২:৩৯ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নবী হোসেন (৪৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলিসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা উদ্যান এলাকায় পূর্বনির্ধারিত চেকপোস্ট চলাকালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একদল অস্ত্রধারী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এতে মাদক ব্যবসায়ী নবী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//