ঢাকা, শনিবার   ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩১ ১৪৩৩

আফগানিস্তানের সামনে ৩৯৭ রানের পাহাড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৭:৫১ পিএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার

আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩৯৭ রানের বিশাল পাহাড় টার্গেট দিয়েছে  ইংলিশরা। বিশ্বকাপে এটা তাদের দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে চলতি বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ৩৮৬ রান করেছিল ইয়ন মরগানের দল।

আফগানিস্তানের বিপক্ষে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান জনি বেয়ারস্টো। ইনিংসের শুরু থেকে অনবদ্য ব্যাটিং করে সেঞ্চুরির পথেই ছিলেন এ ইংলিশ ওপেনার। কিন্তু দারুণ ব্যাটিং করার পরও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছানেত বেয়ারস্টোর। মাত্র ১০ রানের জন্য শতরানের মাইলফলক স্পর্শ করতে পারেননি।

মঙ্গলবার ইংল্যান্ডের ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড। ইনজুরির কারণে জেসন রয়ের পরিবর্তে দলে ফিরেছেন জেমস ভিন্স। জনি বেয়ারস্টোর সঙ্গে উদ্বোধনীতে ব্যাটিং নেমে ৯.৩ ওভারে ৪৪ রানের জুটি গড়েন ভিন্স। দৌলত জাদরানের বলে ক্যাচ তুলে দেয়ার আগে ৩১ বলে ২৬ রান করে ফেরেন জেমস ভিন্স।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামে দুর্দান্ত ফর্মে থাকা জো রুট। দ্বিতীয় উইকেটে রুটকে সঙ্গে নিয়ে ১২০ রানের জুটি গড়েন বেয়ারস্টো। এই জুটিতেই অনবদ্য ব্যাটিং করে ৬১ বলে ফিফটি পূর্ণ করে সেঞ্চুরির পথেই ছিলেন তিনি।

কিন্তু ৯৯ বলে ৮টি চার ও তিন ছক্কায় ৯০ রান করে গুলবাদিন নাইবের গতির মুখে পড়ে সাজঘরে ফেরেন বেয়ারস্টো। তার বিদায়ে ২৯.৫ ওভারে ১৬৪ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড।

এর আগে বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ৪১৭/৬ রানের রেকর্ডের মালিক অস্ট্রেলিয়া। তারা ২০১৫ সালের বিশ্বকাপে এই আফগানিস্তানের বিপক্ষেই এই রেকর্ড গড়েছিল।

এনএম