ঢাকা, সোমবার   ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

মিশররে গাড়ি বোমা বিস্ফোরণে ৮ সেনা নিহত

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৪:৪৫ পিএম, ২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার

মিশররের সিনাইয়ের উত্তরাঞ্চলের এক চেক পয়েন্টে গাড়ি বোমা বিস্ফোরণে ৮ সেনা নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবারের এ হামলায় তিন হামলাকারীও নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ সেনা। মিশরের সেনাবাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামির এক বিবৃতিতে জানান, বিস্ফোরণের পর হামলাকারীদের সাথে বন্দুকযুদ্ধ হয়েছে। এর কিছুসময় আগে এলআরিশ শহরের কাছের এক চেকপয়েন্টে রকেট বোমা বিস্ফোরণ হয়। পরে গুলি চালায় মুখোশধারী একজন। এ হামলায় প্রাণ হারান ৩ পুলিশ সদস্য।