ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৪ ১৪৩২

টটেনহাম হটস্পারকে ২-১ গোলে হারিয়েছে চেলসি

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৭ নভেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ১১:৩৩ এএম, ২৭ নভেম্বর ২০১৬ রবিবার

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। লন্ডনের স্ট্যাম্পফোর্ড ব্রিজে প্রথমেই পিছিয়ে পড়ে চেলসি। ১১ মিনিটে মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসনের গোলে লিড পায় টটেনহাম। গোল শোধে মরিয়া হয়ে আক্রমণের গতি বাড়ায় চেলসি। প্রথমার্ধের ঠিক বিরতির আগে ফরোয়ার্ড পেদ্রোর গোলে সমতায় ফেরে দ্য ব্লুজরা। ৫১ মিনিটে চেলসির নাইজেরিয়ান মিডফিল্ডার ভিক্টর মোজেজের গোল ব্যবধান বাড়ায়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি। ১৩ ম্যাচে ১০ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরেই রয়েছে চেলসি। আর ২৪ পয়েন্ট নিয়ে টটেনহামের অবস্থান ৫ নম্বরে।