ঢাকা, মঙ্গলবার   ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে জেমস ম্যাটিসের নাম ঘোষণা

প্রকাশিত : ১০:২৪ এএম, ২ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ১০:২৪ এএম, ২ ডিসেম্বর ২০১৬ শুক্রবার

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জেনারেল জেমস ম্যাটিসের নাম ঘোষণা করেছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওহিওতে জনসভায় এ’কথা বলেন ট্রাম্প। ৪৪ বছরের সৈনিক জীবনে ম্যাটিস ‘ম্যাড ডগ’ নামে পরিচিত ছিলেন। আফগান ও ইরাক যুদ্ধে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। বুশ ও ওবামা দুই প্রশাসনেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ম্যাটিস। ‘ধ্যানমগ্ন যোদ্ধা’ হিসেবেও পরিচিতি রয়েছে তার। ‘মানুষকে গুলি করা আনন্দের’ এমন মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন ম্যাটিস।