ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

রাজবাড়ীতে নতুন ২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার | আপডেট: ০৯:০২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।২ দিনে নতুন কোন ডেঙ্গু রোগী হাসপাতালে না আসলে এখন নতুন রোগী ভর্তি হওয়ার এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়।
 
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার বলেন,‘রাজবাড়ীতে এ পর্যন্ত ৩৯৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তবে রাজবাড়ীর কোন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনও ডেঙ্গু রোগী মারা যাননি।’

বর্তমানে রাজবাড়ীর হাসপাতালগুলোতে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে বলে জানা যায়। শুক্রবার দুপুর পর্যন্ত রাজবাড়ী সদর হাসপাতাল ২ জন ও পাংশায় ১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এমএস/কেআই