ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ১৯ ১৪৩৩

বেনাপোলে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ মেহেরুন্নেসা (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)সদস্যরা।

সোমবার(১৪ অক্টোবর)বিকেলে তাকে আটক করা হয়।আটক মেহেরুন্নেসা যশোর সদরের নরেন্দ্রপুর আন্দলবাড়িয়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।
 
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়খালী চেকপোষ্টে ওই নারীকে তল্লাশি করলে তার শরীরে লোকানো এবং ব্যাগ থেকে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়।উদ্ধারকৃত ফেন্সিডিল ও আসামিকে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
কেআই/