ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২০ ১৪৩৩

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে: ইলেকশন ওয়ার্কিং গ্রুপ

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০২:৫৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্র“প। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকস্তরের নিরাপত্তায় অনুষ্ঠিত এ’ নির্বাচনে জাল ভোট কিংবা সহিংসতার ঘটনা ঘটেনি। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইলেকশন ওয়ার্কিং গ্র“পের পরিচালক আব্দুল আলীম জানান, ৯৬ শতাংশ কেন্দ্রে দেখা গেছে, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রবেশ নিশ্চিত করে ভোট গণনা শুরু হয়। সংগঠনটি বলছে, গর্ভবতী নারী, দৃষ্টি প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধীদের ভোট প্রদানে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছিলো।